ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কুলগাঁওয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট:

অস্ত্রের মুখে ব্যবসায়ীর দোকান থেকে টাকা ছিনতাই, স্থানীয়দের প্রতিবাদ

চট্টগ্রাম মহানগরীর ০২ নং জালালাবাদ ওয়ার্ডে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় কুলগাঁও ব্যবসায়ী সমিতি ও এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐদিন রাত আনুমানিক ১০টার দিকে কুলগাঁও ব্যবসায়ী সমিতির সদস্য ও মসজিদে তৈয়বার দোকানদার মোহাম্মদ আরিফের দোকানে ঢুকে অস্ত্রের মুখে ক্যাশ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয় মুরাদ ও রাহাত নামে দুই সন্ত্রাসী।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। “চাঁদাবাজের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও”, “ছিনতাইকারীর আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুলগাঁও এলাকা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মীরপাড়া বেচারীপাড়া শীতলঝর্ণা জেলা পরিষদ আবাসিক কমিটি, কুলগাঁও ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং শীতলঝর্ণা আবাসিক (পশ্চিম) কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জনাব সাহেদ ইকবাল চৌধুরী (রাজন), জনাব লোকমান, জনাব জাবেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো স্থান দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কুলগাঁওয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

০৮:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫