ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খাগড়াছড়িতে সহিংসতার জন্য ইউপিডিএফ দায়ী: রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, সম্প্রতি ধর্ষণের অভিযোগের ঘটনাকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার সুদূরপ্রসারী পরিকল্পনা করছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার এই চেষ্টা পূর্ব পরিকল্পিত এবং একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।
জেনারেল হাসান মাহমুদ আরও বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে, যেগুলো বানচালের জন্য ইউপিডিএফ পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহর সংঘর্ষে লিপ্ত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সন্ত্রাসীরা গুইমারায় গিয়ে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটায়, যেখানে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এই সবকিছুর জন্য দায়ী ইউপিডিএফ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে সহিংসতার জন্য ইউপিডিএফ দায়ী: রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

০৬:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫