বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তবলাপাড়া নিয়ে অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্র করছে “ইউপিডিএফ” বিভ্রান্ত না হওয়ার আহবান

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ি জেলার গুইমারা -মানিকছড়ি উপজেলার সীমান্ত তবলাপাড়াতে গত ৭ সেপ্টেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে (সিভিল পোষাকে) যায়।
সিভিল পোষাক যাওয়ার কারণে ইউপিডিএফ কৌশলে তাদের ভাষায় ঠ্যাঙাড়ে বাহিনী ইউপিডিএফ গনতন্ত্র আসছে বলে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীদের লেলিয়ে দেয়। পরে খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন কমান্ডার ও গুইমারা থানার ওসি গিয়ে অভিযানে যাওয়া ৬ জন সেনাবাহিনীর সদস্য বলে জানালেও ইউপিডিএফের প্ররোচনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং সেনাবাহিনীর উপর গুলি ছোড়ে এবং সেনাবাহিনী ও ফাঁকাগুলি ছোড়তে বাধ্য হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগে নোংরা রাজনৈতিক খেলায় মেতে ওঠে পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ তারা একের পর এক কর্মসূচীর নামে জনভোগান্তি সৃষ্টি করে চলেছে। তারা খাগড়াছড়ি জেলা জুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা গণবিরোধী কার্যকলাপ করছে বলে অভিযোগ স্হানীয় প্রশাসন ও এলাকাবাসীর।

মতবিনিময় সভায় উপস্থিত উপজাতীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায় ৭ তারিখে ইউপিডিএফ গনতন্ত্র বা অন্যকোন অস্ত্রধারী কেউ আসেনি অহেতুক ভূয়া প্রচারনা করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানা ফন্দি করছে ইউপিডিএফ। কালাপানি গ্রামের (নাম প্রকাশে অনিচ্ছুক) মারমা সম্প্রদায়ের দায়িত্বশীল একজন বলেন আমাদেরকে উভয় সংকটে পড়তে হয়। ইউপিডিএফের মিথ্যা প্রচারের বিষয়ে কিছু বলা যায়না সেনাবাহিনীর পক্ষে বললেও সমস্যা। ৭ তারিখে আসলে ৬জন সিভিলে আসায় এ পরিস্থিতি হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভায় তবলা পাড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল শামস আজিজি, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান। তারা অভিযোগ করে বলেন ইউপিডিএফ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের হাতিয়ার হিসেবে সাধারণ গ্রামবাসী ও কোমলমতি স্কুলের শিক্ষার্থীদের প্রশাসনের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্হা নেওয়া হবে বলে ঘোষণা করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানান।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ।

থেকে আরও পড়ুন