
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির আয়োজনে ইতালির রোম শহরে অবস্থিত স্থানীয় পার্কে মিলন মেলার অনুষ্ঠিত হয়| প্রবাসী বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির বন্ধনকে জোরদার করার লক্ষ্যে এই মিলন মেলা বললেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম|
বিকেলে উৎসবমুখর পরিবেশে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। স্থানীয় পার্কে শিশুদের খেলাধুলা ও নানা রকম বাঙ্গালিয়ান খাবার পরিবেশনা ছিলো অনুষ্ঠানে। স্থানীয় প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজকর্মী ও সর্বসাধারণ এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এর প্রাণবন্ত পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসাদুর রহমান হান্নান, সহ সভাপতি সজল সিকদার, শরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, রুহুল আমিন, জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ ইউনুস মোল্লা, ক্রিড়া সম্পাদক ইমন বেপারী, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ আরেফিন, মহিলা সম্পাদিকা ফারিয়া আখি, সদস্য মোজাম্মেল হোসেন মোল্লা, নাপোলি শাখার সভাপতি হাজী কবির মোড়ল, ইতালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি, মানিকগঞ্চ জেলা সমিতির সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেপারী, সাবেক সভাপতি নায়েব আলী, সামাজিক ব্যক্তিত্ব বিল্লাল হোসেন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ এর সভাপতি রুবেল আহম্মেদ সহ অন্যন্য নেতৃবৃন্দ।
তাঁরা প্রবাসীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একতা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মিলন মেলার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রবাসী সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় থাকে।
সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা জানান, এমন আয়োজন তাদের মাঝে বাংলাদেশের ছোঁয়া এনে দেয় এবং কর্ম ব্যস্ততার মাঝে সাময়িকভাবে একটু বিনোদনের সুযোগ করে দেয়।
