
নাজমুস সাকিব কচুয়া বাগেরহাট প্রতিনিধ
বাগেরহাটের কচুয়া উপজেলায় সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আলী হাসান। এছাড়া, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি খোকন মোল্লা, সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি তরিকুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান এবং অন্যান্য সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় উপজেলার মধ্য দিয়ে একটি র্যালি শুরু হয়ে কচুয়া বাজার ঘুরে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় বক্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তাঁরা বলেন, এই ধরনের আয়োজন জনগণের মধ্যে মাছ চাষে আগ্রহ বাড়াবে এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে। আলোচনা সভার শেষে উপজেলার পুকুরে মাছের পোনা ছেড়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিনিধির নাম 


















