ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কয়রায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল

কয়রা (খুলনা),প্রতিনিধি

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষ পূর্তি উপলক্ষ্যে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে উক্ত গণমিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা মধুর মোড়ে উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সায়ফুল্লাহ আযাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ ( কয়রা- পাইকগাছা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওঃ রফিকুল ইসলাম কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিউল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মতিউর রহমান,মোল্লা শাহাবুদ্দীন, মাওঃ মিজানুর রহমান, মাওঃ আব্দুল হামিদ রেজওয়ানুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘ ১৫ বছর পর আমরা স্বাধীনভাবে আজ কথা বলতে পারছি। গত বছর এই দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যায়। স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলনে শত শত ছাত্র জনতার জীবন পঙ্গুত্ব বরণ,হাজারো আহতদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অনন্য।তাই আমরা বলতে চাই জুলাই আগস্টে নির্বিচারে পাখির মত করে ছাত্র-জনতার উপর যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এ দেশে কোন নির্বাচন মেনে নেবে না এ দেশের আপামর জনতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ আবু সাঈদ সহ গণঅভ্যুত্থানের নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা পঙ্গুত্ববরণ করে অসুস্থ অবস্থায় রয়েছে তাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কয়রায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল

১০:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫