ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট, ৪ বাইক জব্দ, ১৪টি মোটরসাইকেলকে জরিমানা

নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা):

পাথরঘাটায় মোটরসাইকেল চালকদের হেলমেট, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ে যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনা করেছে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ। রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌরসভার গোলচত্বর এলাকায় এ চেকপোস্ট পরিচালিত হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন-এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি নৌবাহিনী দল এবং পাথরঘাটা ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

চেকপোস্ট চলাকালে মোট ১৮০টি মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪টি মোটরসাইকেলে হেলমেট ও নথিপত্র যথাযথ না থাকায় মোট ৪২,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তবে চেকপোস্ট চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট, ৪ বাইক জব্দ, ১৪টি মোটরসাইকেলকে জরিমানা

০৯:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫