
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি::
খাগড়াছড়ি জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলায় জলবায়ু ও পরিবেশের ভারসাম্য উন্নয়নে ফলের চারা বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার সকাল দশটার দিকে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে পৌর এলাকা বিভিন্ন ওয়ার্ডে যাদের পতিত ভূমি রয়েছে এবং যারা বাগান করতে আগ্রহী তাদের মাঝে বিভিন্ন জাতের ফলের ছাড়া বিতরণ করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম সুমন !
এ সময় তিনি চারা রোপণ শেষে বাগানের যত্ন নেওয়র পরামর্শ দেন বাগান চাষীদের । পৌর এলাকার প্রায় শতাধিক বাগান চাষীর মাঝে এ সব চারা বিতরণ করা হয়েছে ।
বিভিন্ন জাতের চারা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তারা ভবিষ্যতেও জলবায়ুর উন্নয়নে চাষীদের জন্য এ ধরনের কার্যক্রম চালু রাখার আহ্বান জানান ।
প্রতিনিধির নাম 


















