
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে শ্রাবণ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত কোনো এক ট্রাকের হেলপার বলে জানা গেছে।
শনিবার (২৬ জুলাই) সকালে মান্দা উপজেলার চৌদ্দমাইল নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নওগাঁ-রাজশাহী সড়কের চৌদ্দমাইল নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাকে ধাক্কা দেয় সবজিবাহী একটি ট্রাক। এসময় একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। তবে তার পুরো ঠিকানা এখনো পাওয়া যায়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় একজন আহত রয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহত হেলপারের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
প্রতিনিধির নাম 


















