
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদরাসায় জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমমুক্ত নতুন বাংলাদেশ গঠনে অঙ্গীকারে এবং গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১২ টায় মাদ্রাসার হল রুমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
প্রতিষ্ঠানের সুপার মাওঃ এ কে এম আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওঃ এ কে এম আজহারুল ইসলাম বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে জুলাই শহিদরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন ছিল জুলাই গণ-অভ্যুত্থানের মূল চালিকাশক্তি। জুলাই যোদ্ধারা জাতির নতুন অনুপ্রেরণা। তাদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাওঃ সাজ্জাদুল ইসলাম বলেন,শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অনন্য। তার ত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওঃ নজরুল ইসলাম, মাষ্টার আঃ রউফ, ইবতেদায়ী প্রধান রফিকুল ইসলাম, অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্র – ছাত্রী, এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ ।আলোচনা শেষে শহীদ আবু সাঈদ ও গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।দোয়া পরিচালনা করেন , মাওঃ সাজ্জাদুল ইসলাম।
মোক্তার হোসেন।
কয়রা।
প্রতিনিধির নাম 


















