
নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা)
বৈরী আবহাওয়ার কবলে পরে বরগুনার পাথরঘাটা উপজেলার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকূল নামক একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ৮ জুলাই উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যায় এফবি সাইকূল নামের ট্রলারটি, পরবর্তীতে বৈরী আবহাওয়ার কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে অন্য একটি ট্রলারে উদ্ধার করে বাকি ০৩ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির শিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। পরে পাশ্ববর্তী একটি ট্রলার থেকে ৯ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলছে।
এমন দুর্ঘটনার পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ জেলেদের পরিবার এখন অপেক্ষার প্রহর গুনছে।
প্রতিনিধির নাম 


















