ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তা চাল জব্দ

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ৫০০ বস্তা চাল জব্দ করেছে উলজেলা প্রশাসন।
৩ জুলাই,বৃহস্পতিবার দুপুরে বদলগাছী উপজেলা সদরের নিমতলী এলাকায় এক অভিযানে এই চাল উদ্ধার করা হয়।
বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং খাদ্য বিভাগের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, একজন ব্যবসায়ী কীটনাশকের ব্যবসার আড়ালে তার শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে এই চাল অবৈধভাবে মজুদ করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ ছিল, এই চাল বেশি দামে গোপনে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “৫০০ বস্তা চাল উদ্ধার হয়েছে। পরবর্তী পদক্ষেপ খাদ্য কর্মকর্তার ওপর অর্পণ করা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মিজানুর রহমান বলেন, “৫০০ বস্তা চাল উদ্ধার করে গুদাম সিলগালা করা হয়েছে। থানায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তা চাল জব্দ

০৯:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫