ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পূর্বাচলে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন

মোঃ নওয়াব ভূইয়া রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

পূর্বাচল উপশহরের ৪নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৮মে বুধবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি(হাইওয়ে) মোঃ দেলোয়ার হোসেন মিঞা ফিতা কেটে এ ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ঢাকা বাইপাস প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী, সিইও শাও জিমিং। অনুষ্ঠানে পুলিশ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করছে। যানজট নিরসনের পাশাপাশি পথচারীদের নিরাপত্তা জোরদার করছে। এ ক্যাম্প রূপগঞ্জসহ আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পূর্বাচলে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন

০৫:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫