ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে বিপুল পরিমাণ নেশাদ্রব্যসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিচ আমদানি নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পলসহ মাদক কারবারি রবিউল ইসলাম (২৮)-কে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
২৬ মে,সোমবার সকাল সাড়ে ১০ টায় বদলগাছীর চারমাথা মোড়ের নওগাঁ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম (২৮) দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বদলগাছী থানা সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল,সোমবার সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের এসআই জিয়াউর রহমান, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বদলগাছীর চারমাথা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে তল্লাশি করে সোর্সের দেওয়া তথ্যমতে, সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০ পিস আমদান নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পল উদ্ধার করা হয়।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান , গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে কলমীশাকের নিচ থেকে ৯০০ পিস নিষিদ্ধ এ্যাম্পল উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে বিপুল পরিমাণ নেশাদ্রব্যসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৪:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫