ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছীতে প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১০) কে জোড়পূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ভ্যানচালক আব্দুল রাজ্জাক(৫০) এর বিরুদ্ধে।
২৫শে মে,রবিবার দুপুরে বদলগাছীর উপজেলার বালুভরা ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ভ্যানচালক বদলগাছী উপজেলার পালশা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে আব্দুল রাজ্জাক (৫০)।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,২৫শে মে রবিবার দুপুর ১টার দিকে বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর(১০) ছাত্রী বাড়ি ফেরার পথে পাটনঘাটা ঈদগা মাঠের উত্তর পাশে পৌছলে পালশা গ্রামের ভ্যান চালক আব্দুল রাজ্জাক (৫০) এর সাথে দেখা হয়। ভ্যান চালক ঐ মাদ্রাসাছাত্রীকে বাড়িতে পৌছিয়ে দেওয়া কথা বলে ভ্যানে তুলে নেয় ও অন্য যাত্রী যেতে চাইলেও কাউকে ভ্যানে তোলে না।
বাড়িতে নেবার মাঝপথে পাঠান ঘাটা ঈদগাহ মাঠের পার্শে বয়েন উদ্দিনের বাঁশঝাড়ের নিকট পৌছলে রাস্তায় ভ্যান থেমে মাদ্রাসা ছাত্রীকে টাকা দেবার কথা বলে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে চাইলে ভূক্তভোগী মাদ্রাসাছাত্রী যেতে চায় না। ভ্যানচালক আব্দুল রাজ্জাক(৫০) জোরপূর্বক বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে ঐ ছাত্রী ডাক চিৎকার দিলে রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাবার সময় ভ্যানচালক সুমন(৩৬) শুনতে পেয়ে এগিয়ে আসলে ধর্ষক আব্দুল রাজ্জাক(৫০) ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীকে ফেলে রাস্তায় এসে ভ্যান নিয়ে বালুভরা বাজারের দিকে চলে যায় এবং এ সময় আশেপাশের লোকজন এসে ঘটনাটি শোনে।
তখন ভ্যানচালক সুমন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে নিয়ে তার বাবার বাড়িতে নিয়ে পৌছে দেয়। বাড়িতে পৌছার পর ভুক্তভোগী তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রী ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে বলে এবং পরে এ বিষয়ে বিস্তারিত বাবা-মায়ের কাছে খুলে বলেন । এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ঐ অভিযুক্ত আব্দুল রাজ্জাকের(৫০)বাড়ির সামনে ভিড় জমায় ।এসময় অভিযুক্ত ভ্যান চালক আব্দুল রাজ্জাক(৫০) বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যায়।
খবর পেয়ে বিকেলে বদলগাছী থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রাতে থানায় মামলা করেন।
এ ব্যাপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনাটি জানার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভক্তভোগী মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে রাতে একটি মামলা করেছে। আসামীকে ধরতে অভিযান চলমান আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

০১:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫