
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট বোরহান খান। রবিবার (১১ মে) বিকেলে রামপাল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে একটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে রামপাল শহর এলাকা। মিছিল শেষে নেতাকর্মী ও স্থানীয় জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে অংশগ্রহণ করেন রামপাল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজুল কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী ওজিয়ার রহমান, যুব নেতা গাজী শাহজালাল, ইকবাল হোসেন, সাবু, একরাম ফারাজি, পারভেজ হোসেন, বাবুল, তায়েব নুর, হিমু কাজী, মশিউর রহমান সুমন, মিঠু, বাবুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকবৃন্দ।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট বোরহান খান বলেন, একটি দেশের সরকার প্রধান ৩শ এমপি সহ পালিয়ে গেছে। এর আগেও তাদের পালিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। তারা মুখে বলে পালায় না। হাজার হাজার ছাত্র জনতার রক্তে রঞ্জিত স্বৈরাচারী শেখ হাসিনার হাত। ছাত্র-জনতা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এবার দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এটা তাদের কর্মের ফল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
প্রতিনিধির নাম 


















