
মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও গণিত ক্যাম্প এবং অলিম্পিয়াড মেলা বৃহস্পতিবার বিকেলে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ বিতরণের মধ্য দিয়ে এই মেলার সমাপ্তি হয়।
এবারের বিজ্ঞান মেলার মূল আকর্ষণ হয়ে উঠে তরুণ বিজ্ঞানী মানিকগঞ্জের ছেলে শিবালয় উপজেলার জুলহাসের নিজের তৈরি বিমান, যা নিয়ে তিনি যমুনার চর হতে নদীর উপর দিয়ে আকাশে উড়ে নতুন রেকর্ড করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাপক সাড়া পান।
জুলহাস বিমান বানিয়ে আকাশে উড়ে তাক লাগিয়েছেন পুরো দেশের মানুষকে। কিন্তু মানিকগঞ্জ জেলা শহর ও আশপাশের হাজার হাজার মানুষ অনলাইন, ইউটিউব, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিমান উড়ার দৃশ্য দেখলেও বাস্তবে কাজে থেকে জুলহাস ও তার বিমান দেখার সুযোগ এতো দিন হয়নি।
প্রধান অতিথি হিসাবে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, এনপিআইয়ের প্রিন্সিপাল ড. ফারুক হোসাইন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মো. শাহানুর ইসলাম প্রমুখ।
বিজ্ঞানের উপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ।
সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিশেষ সহযোগিতায় জুলহাসের এই বিমান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। মানুষ নিজ চোখে এই সৃষ্টি দেখতে দেবেন্দ্র কলেজ মাঠে হুমকি খেয়ে পড়ে। নিজ জেলার সন্তানের এ আবিষ্কার দেখে সব শ্রেণির মানুষই মুগ্ধ। মূলত জুলহাসের এই বিমানের কারণেই বিজ্ঞান মেলাটি বেশি আকর্ষণীয় হয়ে উঠে।
