ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:  

দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগাড়ি এলাকার মহিলা নদীর কদমতলীর ঘাটে নতুন ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি হলো পৌরসভার ৭ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকার জাকিরুল ইসলামের মেয়ে জাকিয়া আক্তার হাবিবা (১০)। 

নিহতের স্বজনরা জানায়, আজ দুপুর আনুমানিক ২ টার দিকে শিশু জাকিয়া আক্তার হাবিবা তার নানার বাড়ির পাশে নদীতে কিছু শিশুদের সাথে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীরে গেলে ডুবে যায়। পরে শিশুটির নানা খবর পেয়ে খুঁজতে শুরু করে। পরে তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

০৯:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫