ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিএনপির নব নির্বাচিত কমিটির সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময়

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের নবনির্বাচিত বিএনপি ও ওয়ার্ড নেতা কর্মীর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) বিকালে ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে কাশিমপুর বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ১০ নং ডেমা ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি ফকির অহিদুজ্জামান বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ উল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজীব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক মল্লিক জুলফিকার হোসেন, বিএনপি নেতা মাস্টার সোহরাব হোসেন, ডালিম, আলী হোসেন, সাবেক ইউপি সদস্য শেখ নিজামুদ্দিন, মাস্টার মনোজ, নেয়ামুল করিম রসুল, সাইফুল ইসলাম, মল্লিক হাসানসহ ডেমা ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অত্র ইউনিয়নে সাধারণ মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। স্বৈরাচারী নেতাকর্মীরা সাধারণ মানুষের সরকারী খাল দখল, ঘের দখল লুটপাট ও মাদকের সম্রাজ্য কায়েম করেছিল। বর্তমানে আগের তুলনায় এলাকায় কিছুটা মাদক, সন্ত্রাস রোধ হলেও পরিপূর্ণ নির্মুল করা সম্ভব হয়নি। তাই সকল অপকর্ম রোধ করতে সকলের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করবার আহব্বান জানান নবনির্বাচিত সদস্যরা। তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দিবে না। এ সময় বক্তারা, ঘের দখল, ইভটিজিং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চান বক্তারা।

প্রধান অতিথি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ উল হাসান বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে সেক্ষেত্রে সকলের সহযোগিতা চান তিনি। এলাকার পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি অত্র এলাকার সাধারন মানুষকে সচেতন হবার আহবান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

বিএনপির নব নির্বাচিত কমিটির সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময়

০৬:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫