ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রাখালগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ডালিম মোল্লা, সহকারী শিক্ষক কানাই দাস কুন্ডু, আফরোজা খাতুন, তিমির কান্তি পাল, প্রশান্ত সরকার, সুদর্শন মৈত্র, লাবলী সুলতানা, স্বপ্না নন্দী, মল্লিক মনিরুজ্জামান’সহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সকলের উদ্দেশ্যে হাবিবুল্লাহ ওয়াহিদ হাবিব বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। এ বিদ্যালয়কে বাগেরহাটের ভিতরে একটি মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এলাকায় যে সমস্ত বখাটে ছেলেরা রয়েছে, যারা মেয়েদেরকে বিভিন্নভাবে ইভটিজিং করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষকদের সাথে আলোচনা করে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

রাখালগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

০৫:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫