
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে মৎস্য সম্পাদক উন্নয়নের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে হতে ২৫ জন দরিদ্র জেলেকে ছাগল ও শুকর বিতরণ করা হয়।
সোমবার (২৮ এপ্রিল ২০২৫) দুপুরে ডঃ রাজু আহম্মেদ জেলা মৎস্য কর্মকর্তা, খাগড়াছড়ি শুভ উদ্ভোধন করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি-এর আওতায় নিবন্ধিত জেলেদের মধ্য হতে গরীব অসহায় ২৫ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসাবে (আয় বর্ধক) ১৬ জনকে ৪ টি করে ছাগল এবং ৯ জনকে ২টি করে শুকর প্রদান করা হয়েছে। (২০ হাজার টাকার ছাগল পরিমাপে)
এ সময় ডঃ রাজু আহম্মেদ জেলা মৎস্য কর্মকর্তা, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি-র খাগড়াছড়ি জেলা সহকারী পরিচালক মিঃ শরৎ কুমার ত্রিপুরা ,, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কবির আহাম্মেদ, উপ সহকারী প্রকৌশলী জেলা মৎস্য অফিস রিংকন বিশ্বাস প্রমুখ সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















