
মিরাজ খান মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে নববর্ষ উপলক্ষে আজ ১৪ এপ্রিল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নানা বয়সের মানুষের জন্য আয়োজন করা হয় শোভাযাত্রা, লোকজ মেলা,আনন্দ দৌড় প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পালিত হলো বাংলা নববর্ষ।
সকালে বেউথা মোড় থেকে আনন্দ দৌড় শুরু হয়ে সরকারি হাই স্কুল মাঠে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠনের কর্মকর্তাসহ নানা বয়সী মানুষ অংশ নেন।পরে জেলা প্রশসক ড.মানোয়ার হোসেন মোল্লা,পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়।
এছাড়া নববর্ষ উদযাপন উপলক্ষে ১২ এপ্রিল হতে লোকজ মেলার আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।এ মেলা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
প্রতিনিধির নাম 


















