
মোঃ মাহফুজুর রহমান সরকার ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের”জয়রামপুর ছিন্নমূল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তিন তলা ভবনের উদ্বোধনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ই এপ্রিল (মঙ্গলবার) বেলা ২ঘটিকার সময় উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণরামপুর স্নাতক ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ (অব:)মাওলানা মোঃ আব্দুল ওহাব।
বহু কাঙ্ক্ষিত স্থানীয়দের আশাআকাঙ্ক্ষার প্রতিক জয়রামপুর ছিন্নমূল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তিন তলা ফাউন্ডেশনের উদ্ধোধনী অনুষ্ঠানে আগন্তুক অতিথিরা বলেন আমরা এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ দিনে উপস্থিত হয়েছি জয়রামপুর ছিন্নমূল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন তিন তলা ভবনের উদ্বোধন উপলক্ষে।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের ছিন্নমূল, এতিম ও দরিদ্র শিশুদের জন্য কুরআন শিক্ষার পাশাপাশি বাসস্থান ও আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। নতুন ভবনটি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে বলে আমরা আশা করি।
এই মহৎ উদ্যোগে যারা অর্থ, শ্রম ও ভালোবাসা দিয়ে অবদান রেখেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটিকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন এবং এখানকার শিক্ষার্থীদের দীনি ও দুনিয়ার জ্ঞান অর্জনের মাধ্যমে উত্তম মানুষ হিসেবে গড়ে উঠার তাওফিক দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাদ্দাম হোসেন জয়রামপুর গ্রামের মতিয়ার রহমান ও জয়রামপুর ছিন্নমূল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জমি দাতা মোঃ আব্দুল হাকিম শেখ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধির নাম 


















