
মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি
মানুষ মানুষের জন্য এ স্লোগানকে সামনে গঠিত হওয়া বি বাড়িয়া আলোর প্রদীপ মানবতার ফেরিওয়ালা সংগঠন উদ্যোগে অসুস্থ প্রবাসীকে অনুদান হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনের সম্পাদক মোঃ ফারুক আহম্মদের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি জনাব মোঃ সারোয়ার হোসেনের সভাপতিত্ব গতকাল ৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটায় মালদ্বীপের রাজধানী মালের সুস্বাদু বাংলা খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান হোটেল সম্রাটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুদান হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-বাড়িয়া আলোর প্রদীপ মানবতার ফেরিওয়ালা সংগঠনের সাধারণ সম্পাদক জনাব কাজী মোকলেছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টা এ আর নাছির ও উপদেষ্টা মোঃ মহিন উদ্দিন এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম। মোঃ আল আমিন মোঃ হৃদয় মোঃ হাসান মোঃ কাউসার সহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন অসহায় প্রবাসীদের পাশে থেকে তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় সংগঠনের সফলতা কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন তারা। পরিশেষে নৌশভোজের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রতিনিধির নাম 


















