ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

স্বেচ্ছাসেবক দল নেতা সরদার সাইফুল ইসলাম সোহাগকে গণ সংবর্ধনা

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরদার সাইফুল ইসলাম সোহাগকে গণ – সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। বহরবুনিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলী আশরাফ ফকিরের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ ডালিম ফকির।

সংবর্ধনা অনুষ্ঠানে নব ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরদার সাইফুল ইসলাম সোহাগ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বাগেরহাট জেলার আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত সদস্য সচিব ডালিম ফকিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, অন্যায়ের সাথে কখনো আপোষ নয়। তার উপর অর্পিত দায়িত্ব তিনি সৎ ও নিষ্ঠার সাথে পালন করবেন। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক নেতা মনিরুজ্জামান মান্না, হাবিব ওয়াহিদ, মোয়াজ্জেম হোসেন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেজওয়ানুল হক সবুজ, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলনেতা মিজানুর রহমান বিল্লাল, ছাত্রনেতা নাজমুন নাসিম রাখি, বিএনপি নেতা আবুল কালাম মোল্লা, গিয়াসউদ্দিন খান, শাহাদাত মুন্সী, জসীমউদ্দীন, রাসেল মোল্লা, ইব্রাহিম হাওলাদার, লিটন মেম্বার, মিজানুর রহমান বাচ্চু, মুস্তাফিজুর রহমান জীবুসহ স্থানীয় জনতা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

স্বেচ্ছাসেবক দল নেতা সরদার সাইফুল ইসলাম সোহাগকে গণ সংবর্ধনা

০৫:৩৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫