
নিজস্ব প্রতিনিধি:
আসছে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করেছে স্থানীয় সরকারের শক্তিশালী প্রতিষ্ঠান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি ।
পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মোহাম্মদ শহিদুল ইসলাম, এডভোকেট মঞ্জিলা সুলতানা ও জয়া ত্রিপুরা উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ।
এ সময় বিতরণ কার্যক্রমে দাপ্তরিক সহযোগিতা করেছেন মাটিরাঙ্গা পৌরসভা । এছাড়াও বিতরণ কার্যক্রমের শৃংখলা রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ইসলাম প্রচার সংস্থা মাটিরাঙ্গা, বন্ধু জুনিয়র যূবক্লাব মাটিরাঙা ও যূব রেড ক্রিসেন্ট মাটিরাঙা সহযোগিতা করেছেন । প্রায় ৩৫০ পরিবারের ঈদ সামগ্রী ও ৬ এতিমখানা, ৬০টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন কে নগদ ২৭৪০০০ টাকা বিতরন করা হয়েছে ।
প্রতিনিধির নাম 


















