ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সভ্য দুনিয়ায় সাংবাদিকদের বলা হয় ব্যারোমিটার, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সমাজের দুই ধরণের স্টেক হোল্ডার ফোর ডাইমেনশনাল ভিশনে সমাজকে দেখে। এর একটি অংশ সাংবাদিকরা দেখেন এবং আরেকটি অংশ রাজনীতিবিদরা দেখেন। জুলাইয়ের গনঅভ্যুত্থানে সাংবাদিকরাই স্টেক হোল্ডার। এজন্য সভ্য দুনিয়ায় সাংবাদিকদের বলা হয় ব্যারোমিটার।’ বৃহস্পতিবার বিকালে খুলনার ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত ইসালামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের ডুমুরিয়া উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুখতার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি গোলাম পরওয়ার আরো বলেন, ‘বিগত সময় ডুমুরিয়ার মানুষ ৪ দলীয় জোট সরকারের প্রতি যে ভালোবাসা-মহব্বত দেখিয়েছেন সেজন্য আমি চিরকৃতজ্ঞ। গত পতিত সরকারের সময় সাড়ে ৭ বছর কারাগারে ছিলাম। ফাঁকে ফাঁকে বের হয়েছি কিন্তু সূর্যের আলো দেখিনি। পলাতক জীবন-যাপন করতে হয়েছে। সেজন্য ডুমুরিয়ার মানুষকে দেখার ইচ্ছা থাকলেও দেখার সুযোগ পায়নি। আমি কারাকারে রয়েছি তার মধ্যেও ডুমুরিয়ায় আমার নামে মামলা হচ্ছে। আমি নাকি বোমা তৈরি করছি। ৫ আগস্টের পর যদি দেশের প্রেক্ষাপট পাল্টে না যেত তাহলে সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল করার সৌভাগ্যও আমার হতো না।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা গাজী মোঃ সাইফুল্লাহ, মাওঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম রুহুল আমীন, আনোয়ার হোসেন আকুঞ্জি, জিএম আব্দুস সালাম, মাহাবুর রহমান,খান আরিফুজ্জামান নয়ন,খান মহিদুল ইসলাম,গাজী সোহেল আহমেদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সভ্য দুনিয়ায় সাংবাদিকদের বলা হয় ব্যারোমিটার, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

১০:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫