ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কুমিল্লা দেবীদ্বারের ভানী ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি। দেবিদ্বার কুমিল্লা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে কুমিল্লা দেবিদ্বারের ১২ নং ভানী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ই মার্চ রোজ সোমবার ভানী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব এএফএম তারেক মুন্সী,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব।ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পি নেতা জনাব মোঃ গিয়াসউদ্দিন ও বি এন পি নেতা জনাব কাজী মাসুদ হাছান। দেবিদ্বার উপজেলা যুবদল নেতা রাকিবুল হাছান রাকিব এবং উপজেলা ছাত্রদল নেতা শুভ হাজারী।এ সময় বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়ার আদর্শের সকল সৈনিকদের কে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করার আহ্বান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ১২নং ভানী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মনিরুজ্জামান ফরাজীর সভাপতিত্বে ভানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মেম্বারের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা সুমন হাজারী বি এন পি নেতা ফয়েজ খাঁন। ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা মামুন হাজারী।ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত,এমরান,সজীব,লোকমান,শাকিল,সাব্বির,মাজহারুল, ইবাদ,জাহিদ,সাইম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য কর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে ইফতারের পূর্ব মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও দেশের উন্নতি সমৃদ্ধি কল্যান ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কুমিল্লা দেবীদ্বারের ভানী ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

০৫:৫২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫