
বিশেষ প্রতিনিধি:
আজ ১২ মার্চ ২০২৫ ইং রোজ বোধবার মাটিরাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী। বিশিষ্ট গুণী-রাজনীতিবিদ ও সমাজসেবক ২০২৪ সালের ১১ মার্চ সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে পরবর্তীতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ১২ মার্চ প্রথম রমজানে রোজ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে হার্ট স্ট্রোক জনিত কারণে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি মাটিরাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পার্বত্য খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ছিলেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১২ মার্চ পারিবারিক উদ্যোগে নিজ বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে এক মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিনিধির নাম 


















