ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফকিরহাটে ১ কেজি গাঁজাসহ বুড়ির বটতলার রিপন আটক

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট থেকে রিপন শেখ (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) সকাল ৯ টায় উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের বুড়ির বটতলা গ্রামে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত শেখ জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের বুড়ির বটতলা এলাকার রিপন শেখকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ এর একপর্যায়ে সে নিজ বাড়ির উঠানে থাকা আম গাছের তলার মাটির নিচ থেকে এক কেজি মাদকদ্রব্য (গাঁজা) বের করে দেয়। অভিযানের নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ শামীম হোসেন জানান, বাগেরহাট জেলার ফকিরহাট থানার মাদক বিরোধী অভিযানে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধারসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

ফকিরহাটে ১ কেজি গাঁজাসহ বুড়ির বটতলার রিপন আটক

০৫:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫