
মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি।
বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ পবিত্র মাহে রমজান উদযাপন করছে। আত্মসংযম, ইবাদত ও সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান নিজেকে নিবেদিত করে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ মাসুম মুন্না ও সদস্য সচিব ও মানিক মালদ্বীপ প্রবাসী সহ দেশ-বিদেশের সকল মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।আমাদের মালদ্বীপ প্রতিনিধির সাথে আলাপকালে এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে প্রতিটি সৎকর্মের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়। সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন সম্ভব এবং এটি আমাদের পরকালীন মুক্তির অন্যতম মাধ্যম।”
তারা আরও বলেন, পবিত্র কোরআন এই মহিমান্বিত মাসেই নাজিল হয়েছে। মহান আল্লাহ বলেছেন, “রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ।”
স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার নেতাকর্মীসহ সকল প্রবাসীদের উদ্দেশ্যে মোঃ মাসুম মুন্না ও মোঃ মানিক হিংসা-বিদ্বেষ ও অনৈতিকতা পরিহার করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “রমজানের শিক্ষা আমাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। আসুন, এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলি। তিনি রমজানের মহিমায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক এই প্রার্থনা করেন।
প্রতিনিধির নাম 


















