ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে আবারও আওয়ামী লীগের-২নেতা গ্রেপ্তার

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

বুধবার রাতভর অভিযান চালিয়ে  নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (৬৫) ও একই ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬০)। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট  বিকালে বৈষম্যবিরোধী ছাত্র- জনতা মিছিল নিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ডে যায়। সেখানে আন্দোলনকারীদের ওপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সেই সাথে যানবাহন ভাংচুর, মোটরসাইকেল ও দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ২৪শে আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতা- কর্মিসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

ঘোড়াঘাটে আবারও আওয়ামী লীগের-২নেতা গ্রেপ্তার

০২:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫