ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় ব্র্যাক ওয়াশের ইনসেপশন মিটিং সম্পন্ন

নাজমুল ইসলাম সৈকত: স্টাফ রিপোর্টার 

দেশের সর্ব দক্ষিণের উপজেলা পাথরঘাটার সর্বসাধারণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে সুনামের সাথে কাজ করে যাচ্ছে দেশের সর্ব বৃহৎ বেসরকারি দাতব্য সংস্থা ব্র্যাক। এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি(মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  সেনিটেশন সিস্টেম ও নিরাপদ পানির ব্যবহার নিশ্চিতকল্পে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় চলমান কাজ এবং নতুন প্রকল্প সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব রোকনুজ্জামান খান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো:  মুনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, ব্র্যাক জেলা সমন্বয়ক মো: মারুফ পারভেজ, জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আরিফ তৌহীদ, টেকনিক্যাল অফিসার অপূর্ব বড়াল, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সোহেল হাওলাদার, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মঈন হোসেন সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের আওতায়  ওয়াটার এ্যান্ড সেনিটেশন কর্মসূচির টার্গেটকৃত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

উক্ত মিটিংয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্ম পরিধি, অংশীদারিত্ব, ওয়াশ টেকনোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ মারুফ পারভেজ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, “ব্র্যাক দীর্ঘদিন যাবৎ প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিশুদ্ধ পানি ও নিরাপদ সেনিটেশন পদ্ধতি বেশ সাড়া ফেলেছে। সরকারের পাশাপাশি তাদের এসকল কার্যক্রম প্রশংসার দাবি রাখে।” উল্লেখ্য, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় গত বছর পাথরঘাটার বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানি ও সেনিটেশনের ব্যবস্থা করেছে। এ বছরও এই প্রোগ্রামের আওতায় আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে বলে জানিয়েছে ব্র্যাক কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাথরঘাটায় ব্র্যাক ওয়াশের ইনসেপশন মিটিং সম্পন্ন

০৬:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫