
নুরুল কবির আরমান,খাগড়াছড়ি।।
সকল প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল ১৯ফেব্রুয়ারি বুধবার খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সীরাতে মুসতাকীম ফাউন্ডেশন এর উদ্যোগে বিশাল বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আল-জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর এর শাইখুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা মাহমুদুল হাসান ভুজপুরি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোল্লা গোলাম কিবরিয়া আল-মাদানী ও ও শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার পরিচালক ও ওলামা মাশায়েখ গণ উপস্থিত থাকবেন।
সম্মেলন এন্তেজামি কমিটির পক্ষ থেকে সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রতিনিধির নাম 


















