ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানিকছড়িতে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমানে অবৈধ বালু জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমানে অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী।

প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার তিনট্যহরী ও যোগ্যাছোলা ইউনিয়নের আসাদতলী, পাহাড়ী পাড়া, চেংগুছড়া, বটতল, পূর্ব চেংগুছড়া, চৌধুরী পাড়া এলাকার পাঁচটি অবৈধ পয়েন্ট থেকে ৬৫ হাজার ২৪০ ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়াও উপজেলার তিনটহরী নামার পাড়া এলাকা থেকে ৬৩০ ঘনফুট বালুসহ একটি ট্রাক (চট্রমেট্রো -১১৮৭৮৩) জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, জব্দকৃত বালু নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এমন উদ্যোগ সবসময়ই চলমান থাকবে, এসব অবৈধ বালু উত্তোলন কারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রশাসনের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়ে এলাকার সচেতন মহল জানায়, এভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, প্রশাসনের উচিত শুধু মানিকছড়িতে নই সমগ্র খাগড়াছড়িতে এসব অভিযান চলমান রাখা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মানিকছড়িতে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমানে অবৈধ বালু জব্দ

১১:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫