
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেণ সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, সচিব ড. ফরিদুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাংবাদিক ইয়ামিন আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, বাবুল সরদার, আহসানুল করিম, আলী আকবার টুটুল, নকিব সিরাজুল ইসলাম, ফকির হাসান আলী, মোল্লা মাসুদুর রহমান, আবু সাঈদ শুনু, এস এম শামসুর রহমান, খন্দকার আকমল উদ্দিন সাকি, শওকত আশরাফী বাবু, আরিফুল ইসলাম আকিন্জী, হেদায়েত হোসেন লিটনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মহিউদ্দিন বলেন, সমাজ সেবা মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে। সেই সাথে দেশের মানুষের উন্নয়নে কাজ করে এই মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর। বাগেরহাটে থাকা সমাজ কল্যান মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, বাগেরহাটে সমাজ কল্যান মন্ত্রণালয়ের বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মান উন্নয়নে আমাদের নানা পরিকল্পনা রয়েছে। এছাড়া বাগেরহাট সরকারি শিশু পরিবার, সরকারি শিশু সদনসহ সমাজ কল্যান মন্ত্রণালয়ের জনবল সংকট পূরণের আশ্বাস দেন এই কর্মকর্তা।
প্রতিনিধির নাম 


















