
মোঃ ওসমান গণি (ইলি)কক্সবাজার ::
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে বিকাল ৩ টার সময়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।উক্ত আয়োজনে চ্যাম্পিয়ন হয় ঈদগাহ্ উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন দল পরবর্তিতে অংশগ্রহন করবে জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বিমল চাকমা।
অনুষ্ঠানে মডারেটর ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদুল হাসান,জেবুন্নেছা ছায়রা,দিদুরল ইসলাম,ইলিয়াস। পরে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ প্রতিযোগিদের পুরুষ্কার প্রদান করা হয় এবং চ্যাম্পিয়ন দলকে বিজয়ী ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও রশিদ আহমদ কলেজ এর অধ্যক মোঃ জসিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি),মাষ্টার মোজাম্মেল হক,মাষ্টার হাবিব উল্লাহ খালেদ,মাষ্টার, রফিকুল ইসলাম মাষ্টার শাহ জালাল মনিরসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















