ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

অবশেষে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি:

প্রতিষ্ঠার ৫৯ বছর পর চালু হলো দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  অপারেশন থিয়েটার । 

শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার সূরা মসজিদ এলাকার নাইম মিয়ার স্ত্রী প্রসূতি সম্পা খাতুনের সিজারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার চালু করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান বলেন,স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার  ৫৯ বছর পর অবশেষে অপারেশন থিয়েটার চালু হয়েছে। এতদিন অপারেশন সংশ্লিষ্ট চিকিৎসক ও যন্ত্রপাতি না থাকায় এই হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না। 

অপারেশন থিয়েটার চালু হওয়ায় পার্শবর্তী কয়েকটি উপজেলার রোগীরা এখান থেকে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, (ওসি) নাজমুল হক, ওসি তদন্ত শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

অবশেষে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু

০৮:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫