
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার এর উদ্দ্যেগে প্রীতি ফুটবল ম্যাচ ও শীতকালীন পিঠা উৎসব হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পুলিশ লাইন্স মাঠে এ আয়োজন করা হয়।
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম। পিঠা শুধু একটি খাবার নয়; এটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতীকও বটে। তারই প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আরেফিন জুয়েল মহোদয় এর উদ্দ্যেগে খাগড়াছড়ি জেলার সকল পুলিশ সদস্য এবং তাদের পরিবার পরিজনকে আপ্যায়িত করা হলো বাংলার বিখ্যাত ও সুস্বাদু নানাবিধ পিঠায়।
বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা, পাটিসাপটা, নকশী, চিতই ইত্যাদি দিয়ে পিঠা উৎসব পালন করা হয়। শীতের পিঠা উৎসব শুধু খাবারের আনন্দই নয়, এটি মানুষের মধ্যে মানসিক আনন্দের ধারাও বয়ে আনে। পরস্পরের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচয় করায়।
তেমনি বাঙ্গালির প্রানের খেলা হলো ফুটবল। ফুটবল খেলার মাধ্যমে যেমন মানসিক ও শারীরিক বিকাশ হয়, তেমন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সংহতি এর মেলবন্ধনে আবদ্ধ হয় মানুষ।
প্রীতি ফুটবল ম্যাচ ও পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল মহোদয়। জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে উজ্জীবিত করতে ও কর্মব্যস্ততার মাঝে বিনোদনের আয়োজন করে বাঙালি জাতির ঐতিহ্যবাহী লোকজ উৎসবকে প্রাণবন্ত ও গতিশীল রাখতে এ অভিনব আয়োজনের পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব আরেফিন জুয়েল মহোদয়।
এ সময় প্রীতি ফুটবল ম্যাচ ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সার্কেল)মোঃ তফিকুল আলম, , সহকারী পুলিশ সুপার(মাটিরাঙ্গা সার্কেল)আবু জাফর মো: ছালেহ, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ খাগড়াছড়ি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রতিনিধির নাম 


















