
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০১/০১/ ২০২৫ ইং রোজ : বুধবার সকালে তারুণ্যের উৎসব উদযাপনের র্যালিটি উপজেলা পরিষদ হতে পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয় পুনরায় উপজেলা পরিষদে ফিরে যায়। পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ( অ.দা)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় র্যালির নেতৃত্ব দেন।
র্যালিতে অন্যান্যদের মধ্যে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাসিম উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কফিল উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন মিয়া, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, রেঞ্জ কর্মকর্তা কিশোলয় চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, আনসার ভিডিপি অফিসার কাজী আকাশ,বিউবো প্রকৌশলী চঞ্চল চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, উল্টাছড়ি ইউপি-র প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ছাত্র প্রতিনিধি মনির ভুঁইয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















