
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
অদ্য ০১/০১/২০২৫ ইং, রোজ: বুধবার, বেলা ১০ ঘটিকার সময় খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার লোগাং বাজার এবতেদিয়া ও নূরানী মাদ্রাসায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোঃ জহিরুল ইসলাম আরমান।
কাজী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে মাওলানা মুকতি আব্দুলাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোগাং জোন অধিনায়ক (০৩ বিজিবি)। তিনি বলেন, শিশুদের ছোট থেকে ইসলাম শিক্ষা গ্রহণ করা উচিত এবং মৌলিক শিক্ষা থাকা দরকার। ছেলে-মেয়েদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। প্রতিষ্ঠানের চেয়ে পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে গ্রহণ করে। তিনি আরো বলেন- নিজের প্রতি বিশ্বাস রাখ। নিজের যোগ্যতার উপর ভরসা রাখো। নিজের শক্তির বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল ও সুখী হতে পারবেনা। যে কোন সমস্যায় জোন অধিনায়ক পাশে থাকবেন বলে আসস্থ করেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও খাদ্য সমগ্রি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, আব্দুল মালেক মির্জা, আব্দুল জলিল, পানছড়ি মডেল মসজিদের খতিব সাব্বির মাহমুদ রশিদী, মাওলানা মহিউদ্দিন, পানছড়ি উপজেলা ফারিয়া সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
প্রতিনিধির নাম 


















