
খান আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া,খুলনা
খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে সড়কে শৃংখলা ফেরাতে নববর্ষের প্রথম দিনে লিফলেট বিতরণ করা হয়েছে।
(১ লা জানুয়ারী ২০২৫ ইং)ববুধবার সকাল ১১টায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস ষ্ট্যান্ড চত্বরে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবংখুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের চলাচলত পরিবহন, চালক, শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়। লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট সুকান্ত, সহ সঙ্গীও ফোর্স,নিসচা উপদেষ্টা, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম,নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য খান মুজাহিদুল ইসলাম সেতু ,এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী প্রমুখ।
প্রতিনিধির নাম 


















