ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু;আহত-৩

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বদলগাছী টু ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিক-আপের সঙ্গে ট্রলির সংঘর্ষে এক ট্রলি চালকের সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন ট্রলি চালকসহ আরো দুজন।
৩০ ডিসেম্বর,সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রলি চালকের সহকারী নাম মুন্না (১৭)।

সে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মোঃ হেলাল হোসেনের ছেলে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্নার মৃত্যু হয়। আহত ট্রলিচালক ও অপর সহকারীকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু;আহত-৩

০৩:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪