
ডুমুরিয়া প্রতিনিধি
খর্ণিয়া ইউনিয়নে বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল হোসেন দিদার সহ বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান ও শেখ রেজোয়ানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি খর্ণিয়া বাজারস্থ খুলনা সাতক্ষীরা মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন টৌল ঘরের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিএনপি নেতা সরদার আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল হালিম সরদার,যুবদল নেতা শেখ রবিউল ইসলাম, ফজলুল রহমান মোড়ল, আবুল কালাম বিশ্বাস, জিয়াউর বিশ্বাস,বাবুল খান, রমজান গাজী,ফরিদ শেখ, শাহাবুদ্দিন শেখ, প্রকাশ সরকার, যুবদল নেতা ফরিদুল ইসলাম উজ্জ্বল, সবুজ গাজী, আলামিন শেখ, লিটন ফকির, তৈয়বুর শেখ, মন্টু সরদার, আনারুল গাজী, সবুজ মোড়ল, শেখ মহম্মদ আলি, আইয়ূব আলী শেখ, সাইফুল্লাহ গাজী, ইউনুস আলী, জাহিদুল মোড়ল, শাহিন শেখ, আঃ রহিম শেখ, তৈয়বুর সরদার, জিল্লুর রহমান, ইকবাল সরদার, ইকরামুল শেখ, শহিদুল শেখ,বজলু মোড়ল, মফিজ সরদার, হাবিবুর শেখ,সরদার হাবিবুর রহমান, আমজাদ কাগুতি, আনোয়ার বিশ্বাস,হাফিজুর সরদার,কাদের ফকির প্রমূখ। বক্তারা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলন করায় অবিলম্বে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 
























