
মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বাবার উপর অভিমান করে নিমাই চন্দ্র দেবনাথ (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় নিজ বসত ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
নিহত যুবক হলেন, উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের বলগড়ী (কই পাড়া) গ্রামের শ্রী সুভাষচন্দ্র দেবনাথ এর ছেলে নিমাই চন্দ্র দেবনাথ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল পিতা শ্রী সুভাষচন্দ্র দেবনাথ ছেলে কে প্রেম জনিত কারণে বকাঝকা করে পরে আজ সকালে মা বাহিরে ধান শুকাতে যায় এবং বাবা বাজারে যায় পরে সকাল ১১ টায় দিকে বাবা বাসায় এসে ছেলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক সাব্বির আলম জানান, আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মানসিক সমস্যা ছিল। সে প্রায় বলত সে বাঁচবে না আত্মহত্যা করবে। আবার অনেকে বলছে প্রেম জনিত কারণে। বিষয়গুলো যাচাই-বাছাই কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 


















