ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় বাসের চাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁ :

নওগাঁয় শহরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় অটোরিকশার এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম মোমেনা খাতুন। এসময় ঐ অটোরিকশায় থাকা আরো কয়েকজন যাত্রী আহত হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি একটি অটোরিকশায় চড়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। বালুডাঙ্গা থেকে বাসযোগে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার কথা ছিল। এসময় দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনা স্থলেই মোমেনা খাতুন নিহত হন।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় বাসের চাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

০৪:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪