
নূরনবী অন্তর মাহমুদ মাটিরাঙ্গা প্রতিনিধি::
ফুটবলকে তৃনমুলে ছড়িয়ে দিতে এবং ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত গোমতি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ।
খাগড়াছড়ি ফুটবল একাডেমীক ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর প্রমিলা ফুটবল দল ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে ফুটবলের আদর্শ ভূমি মাটিরাঙ্গার গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের এই প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তনয়া ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় ‘সমতল থেকে পাহাড়ে, সম্প্রীতির বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে এম এস কর্পোরেশনের সৌজন্যে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই টুর্নামেন্টের আয়োজন করে ।
প্রথমার্ধের তিন মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কয়েক মিনিটের ব্যাবধানে গোল শোধ করে সমতা তৈরী করে খাগড়াছড়ি ফুটবল একাডেমী।
২২ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে ২-১ গোলে ব্যবধান বাড়ায় খাগড়াছড়ি প্রমিলারা । প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই খেলায় ২-২ গোলে আবারো সমতা তৈরী করে বগুড়া রক্সি ফুটবল একাডেমী। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিট গড়াতেই দুর্দান্ত ভাবে আবারো খাগড়াছড়ি দলের জালে বল পাঠিয়ে ৩-২ গোলে লিড নেয় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কিন্তু শেষ পর্যন্ত হারের ব্যবধান কমিয়েই খুশি থাকতে হয় স্বাগতিক খাগড়াছড়ি ফুটবল একাডেমীর প্রমিলাদের।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি তুলে দেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অন রশীদ, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীর চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত ত্রিপুরা ও মো. শহীদুল ইসলাম সুমন।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারন সম্পাদক বদিউল আলম, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর হেড কোচ ও সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় মো. আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরনকালে সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ সকল ক্ষেত্র ব্যার্থত হয়েছে। ব্যার্থতার দায় নিয়ে পালিয়ে গেলেও জনগন থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারেনি। আজকে ফুটবল উন্মাদনা সে কথাই জানান দিচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে পাহাড়ের নারীদের সম্পৃক্ত করতেই আমাদের এ প্রচেষ্ঠা। এ টুর্নামেন্টের মাধ্যমে শুধুমাত্র নারীরাই ফুটবল খেলায় আগ্রহী হবেনা, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সুচিত হবে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় এমন আয়োজনের কথাও জানান তিনি।
শীতের বিকালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ণ এ টুর্নামেন্ট পরিচালনা করেন স্মৃতি রানী দাশ। সহকারী হিসেবে তাকে সহযোগিতা করেন এলিপ্রু মারমা ও নুসরাত।
প্রতিনিধির নাম 


















