বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জোন কমান্ডার’স কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নুরনবী অন্তর মাহমুদ মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জোন কমান্ডার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
মাটিরাঙ্গা জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রতিদ্বন্ধি মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুইমারা ইউনিয়ন একাদশ । টুর্নামেন্টে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন গুইমারা একাদশের ব্যাটসম্যান মো. দিদারুল আলম।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রতিদ্বন্ধিতাপুর্ন টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, মাষ্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন সরকার, মাটিয়াঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদকসহ যেকোন অপরাধ থেকে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতেই এমন আয়োজন উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেছেন, খেলাধুলা শুধু নিজেকে সুস্থ আর মনোবল চাঙ্গা রাখেনা, সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।

মাদ্রকমুক্ত সমাজ গঠন ও পাহাড়ী-বাঙ্গালি জনগোষ্ঠির মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় সহ পারস্পারিক আস্থা ও সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে মাটিরাঙ্গা জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করে । সর্বোপরি আটটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ।

থেকে আরও পড়ুন