ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে পাচার কালে ২৬ বস্তা সার আটক ও কীটনাশকের দোকানে জরিমানা

মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৫ই নভেম্বর দুপুর ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলা থেকে ২৬ বস্তা DAP, TSP ও MOP সার পার্শ্ববর্তী জয়পুরহাটের কলাই উপজেলায় পাচারকালে পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও রানীগঞ্জ ও ডুগডুগিহাট বাজারের কয়েকটি সারের ডিলার ও কীটনাশক-এর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় একজন ডিলারকে ২০ হাজার টাকা, দুটি কীটনাশকের দোকানে ৫ হাজার করে ১০ হাজার টাকা, জয়পুরহাট জেলার একজন বাসিন্দাকে ৩ হাজার টাকা অর্থাৎ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় ঘোড়াঘাট উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রয় না করতে, সারের মূল্য তালিকা টানাতে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার, বীজ বা কীটনাশক বিক্রয় না করতে, মেয়াদোত্তীর্ণ সার বা কীটনাশক বিক্রয় না করতে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়ম নীতি অনুসরণ করতে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ঘোড়াঘাট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ঘোড়াঘাট মোঃরফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার এসআই কাজল রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এ সময় রানীগঞ্জ বাজারের সারের ডিলার বজলুর রশিদ বাবুকে ২০০০০(বিশ হাজার) টাকা ডুগডুগি হাট বাজারের বোরহান ও সুজনকে ৫০০০(পাঁচ হাজার) করে ১০০০০(দশহাজার) টাকা জরিমানা করা হয় জব্দকৃত সার ডুগডুগি হাট বাজারের সারের ডিলার শফিক এর মাধ্যমে ঘোড়াঘাট উপজেলার কৃষকদের মাঝে বিক্রয় করার ব্যবস্থা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে পাচার কালে ২৬ বস্তা সার আটক ও কীটনাশকের দোকানে জরিমানা

০৭:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪