ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে স্থানীয় তাঁতী লীগ নেতার সহায়তায় লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে স্থানীয় তাঁতী লীগ নেতার সহায়তায় লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে বিরোধের সুযোগ নিয়েছে সদর উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি হাওলাদার আনিসুর রহমান। ভাইয়েরা বাড়িতে না থাকায় অপর ভাইদেরকে সাথে নিয়ে তিনি এই সুযোগ নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম (৪৪) সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয়ভাবে জানা গেছে, এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলেদের মধ্যে কিছু সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। ১০ অক্টোবর সকালে স্থানীয় তাঁতীলীগ নেতা হাওলাদার আনিসুর রহমানের সহায়তায় ওপর দুই ভাই হাতুড়ে ডাক্তার মিজানুর রহমান ও শিক্ষক হাসিবুর রহমান ভাইদের অনুপস্থিতিতে বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নারকেল সুপারি সহ লক্ষাধিক টাকার গাছপালা কেটে নিয়ে যায়। এর আগেও তারা বিরোধীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করেছে।

ঘটনার বিষয়ে স্থানীয় শ্রমিক দল নেতা আবুল হাসেম হাওলাদার বলেন, সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব রয়েছে তা এলাকার সবাই জানে। তরিকুল ইসলাম ও অন্যান্যরা বাড়িতে না থাকার সুবাদে তাঁতী লীগ নেতা আনিসুর রহমান রহমানের সহায়তায় অপর দুই ভাইয়ের বাড়িতে ঢুকে নারকেল সুপারিসহ ১৪ থেকে ১৫ টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়। গাছ কার কাছে বিক্রি করছেন তাও জানি। আমি নিষেধ করেছি তারা শোনে নাই।

জানতে চাইলে মাহফুজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ হাসিবুর রহমান বলেন, বাড়িতে গাছ কাটার কোন ঘটনা ঘটেনি। সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।

এ বিষয় জানতে চাইলে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইদুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে স্থানীয় তাঁতী লীগ নেতার সহায়তায় লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ

০৭:১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪